চট্টগ্রামে এক মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দলের দাবি পিআর এখনও বহাল রয়েছে এবং ক্ষমতায় আসতে পারলে তারা তা বাস্তবায়ন করবে।
তিনি বলেন, পিআর তাদের রাজনৈতিক অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের স্বার্থে এবং জনগণের প্রত্যাশা পূরণে এটি বাস্তবায়ন করতে চান তারা।
ডা. শফিকুর রহমান আরও জানান, দলটি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী এবং জাতির কল্যাণে কাজ করা তাদের অঙ্গীকার। অন্যকে দোষারোপ না করে নিজেদের দায়িত্ব ও পরিকল্পনা বাস্তবায়নেই তারা বেশি গুরুত্ব দেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি আছে। তবে সবার সহযোগিতায় সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব বলে তারা আশাবাদী।