শেরপুরে হুইলচেয়ার পেয়ে ১৪ প্রতিবন্ধী মা ডাকলেন জেলা প্রশাসককে

ছবি: সংগৃহীত

শেরপুর প্রতিনিধি: প্রতি সপ্তাহে একদিন শেরপুর জেলা প্রশাসনের কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। ওই গণশুনানির থেকে বেছে বেছে দুঃস্থ অসহায় ১৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে এই হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অসুস্থ হতদরিদ্র বৃদ্ধ-বৃদ্ধা এবং প্রতিবন্ধীদের কাছে গিয়ে জেলা প্রশাসক এসব হুইল চেয়ার বিতরণকালে সদর উপজেলার ভাতশালা গ্রামের সাহা বানু নামে ৭০ উর্ধ্বর প্রতিবন্ধী বৃদ্ধারা জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এসময় তারা জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে মা বলে সম্বোধন করেন এবং বলেন, এইটা আমাদের মা, এই মায়ের জন্য আমরা আজ ম্যালাদিন (দীর্ঘদিন) বিছনায় পইরা থাহার পর একটু কমর ডা সোজা কইরা বহার ব্যবস্থা হইল।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, এই হুইল চেয়ার গুলোর মধ্যে ১০ টি প্রদান করেছেন শেরপুরের বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া। এছাড়া তিনটি চেয়ার জেলা প্রশাসন ও একটি জেলা সমাজসেবা তহবিল থেকে ব্যবস্থা করা হয়েছে। এদিকে হুইল চেয়ার পেয়ে খুশি হয়েছেন প্রতিবন্ধী ও বয়স্ক নারী-পুরুষ এবং প্রতিবন্ধীরা।

এই হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহাম্মেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সমাজসেবক রাজিয়া সামার ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা আউয়াল চৌধুরি, আবু রায়হান রুপন, জামাত নেতা আব্দুল বাতেন প্রমুখ।

আরো পড়ুন

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version