এতে প্রথম ইনিংসে ১৫৭ রানের গুরুত্বপূর্ণ লিড পায় স্বাগতিকরা।বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে শুরু থেকেই চেপে বসে দক্ষিণ আফ্রিকার বোলাররা। দলীয় ১১ রানের মাথায় মার্কো ইয়ানসেনের বলে ৪ রান করে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে মাত্র ১ রানেই সাজঘরে ফেরেন মুমিনুল হক। মাত্র ১২ রানেই দুই উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহফিজুল ইসলাম জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৪৩ রানের মাথায় সাইমন হারমারের বলে ১১ রান করে আউট হন শান্ত। ফলে দ্বিতীয় ইনিংসেও বড় বিপর্যয়ের শঙ্কায় পড়ে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান। মাহফিজুল ৩০ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ক্রিজে আছেন তাওহীদ হৃদয়, তিনি অপরাজিত ৪ রানে।