ঘূর্ণিঝড় অর্ণব কেটে যাওয়ায় সমুদ্রবন্দর থেকে নামানো হয়েছে তিন নম্বর সংকেত।।
এছাড়া ঝড়ের আশঙ্কা কাটায় জেলেদের গভীর সাগরে যেতেও কোনো বাধা নেই।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা নেই।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এর আগে টানা চারদিন ধরে জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছিল।