বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৯ নভেম্বর)সকাল সাড়ে১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় আর উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আল ইমরান, উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, শার্শা থানার ওসি শামিনুল হোক, বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর, নাভারন হাইওয়ে থানার ওসি মোঃ কেরামত আলী,উপজেলা কৃষি অফিসার ইসমাত আরা খাতুন, সিনিয়র মৎস কর্মকর্তা পলাশ বালা, সহ অন্যান্য দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।