রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে জেলা শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় নিউ তাজ মেশিনারিজের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দুইটার পরে কয়েকজন ব্যক্তি ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় দেখা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।’