শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী নিষিদ্ধ ৬৪টি অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে শার্শা উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে জানান শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা।
ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন,চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই নিষিদ্ধ ঘোষিত এই জাল ধ্বংসের অভিযানে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক ) জাল জব্দ করা হয়। জব্দকৃত জলের দৈর্ঘ্য প্রায় ৩২০০ মিটার এবং বাজার মুল্য প্রায় দুই লক্ষাদিক টাকা। পরে ভ্যাম্যমান আদালতের নির্দেশনা মোতাবেক জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দেশীয় প্রজাতীর মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ জীব বৈচিত্র সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।