শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থল বন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ছবি: সংগৃহীত

বেনাপোল (যশোর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

দেশের সর্ববৃহৎ এই বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ব ৫ শতাধিক ট্রাক পণ্য আমদানি -রফতানি হয়ে থাকে ।এবং প্রায় ৩ হাজার পাসপোর্টধারী যাত্রী বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে যাতায়াত করেন।

আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি। তবে এই সময়ে দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

বন্ধর সূত্রে জানা যায়, ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে, সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ফলে দুই দেশের মধ্যে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজার ছুটিতে পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলে বিশেষ ব্যবস্থায় তা খালাস করা হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ চলবে। এসব কার্যক্রম শেষে ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যেতে পারবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, দুর্গাপূজার ছুটিতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ সময়ে যাত্রীদের চাপ বাড়তে পারে বলে ইমিগ্রেশনে পুলিশের জনবল বাড়ানো হয়েছে, যাতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়।

আগামী ২৫ অক্টোবর থেকে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানা যায়।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version