বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ওয়াশুক জেলার পালান্তাক এলাকায় নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা-ভিত্তিক অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১৪ অক্টোবর) সামাটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘অপারেশন রাদ্দ-উল-ফিতনা-৩’-এর আওতায় এ অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে আধুনিক অস্ত্র ব্যবহার করে নিরাপত্তা বাহিনী।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি আরপিজি-৭ রকেট লঞ্চার, পাঁচটি রকেট, ম্যাগাজিনসহ পাঁচটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তিনটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

সূত্রের দাবি, নিহত ব্যক্তিরা স্থানীয় বেলুচ জনগণের সম্পদ লুট, এলাকায় ভয়ভীতি ছড়ানো এবং অবকাঠামোর ক্ষতিসাধনের সঙ্গে জড়িত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version