জয়কে ‘ফ্যাসিস্ট’ বলায় মুখ খুললেন স্ত্রী

ছবি: সংগৃহীত

বিএফডিসিতে গতকাল রোববার মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান।

একপর্যায়ে জয়কে উদ্দেশ্য করে হেলাল খান ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেছেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

ঘটনার বিষয়ে চিত্রনায়ক জয় চৌধুরী জানিয়েছেন, শিল্পী সমিতির সামনে ডি এ তায়েবের কিছু ভক্ত বসেছিলেন। তায়েব ভাই আসতে দেরি করায় তারা সেখানে অপেক্ষা করছিলেন এবং জন্মদিনের কেক কাটতেও এসেছিলেন।

জয় আরও জানিয়েছেন, হেলাল ভাই মূলত ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলায় এবং মানববন্ধনে দেরি হওয়ার কারণে তার ওপর রাগ করে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেছেন। যদিও ডি এ তায়েব নিজেও জানেন না ওই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছিলেন।

এদিকে এফডিসির এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উত্তেজনার মধ্যেই স্বামী জয় চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়।

গতকালের এই ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে স্বামীর প্রতি নিজের সমর্থন ও গর্ব প্রকাশ করেছেন তিনি। স্ট্যাটাসে রোমানা লিখেছেন, ‘তুমি তোমার পারিবারিক শিক্ষার পরিচয় দিয়েছ। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত।’

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version