নির্মাতার কু-প্রস্তাব, নির্জন জায়গায় কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে

ছবি: সংগৃহীত

অভিনয়ে নিজের জায়গা তৈরি করতে বহু নারী স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান। তবে বিনোদনজগতের চাকচিক্যের আড়ালে তাঁদের অনেককেই মুখোমুখি হতে হয় নানা অস্বস্তিকর পরিস্থিতির। কাজের সুযোগ পাওয়ার আশায় কখনো কখনো আপত্তিকর প্রস্তাবও শুনতে হয় অভিনেত্রীদের। এবার ক্যারিয়ারের শুরুর দিকে এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণী সিনেমায় কাজ করার সময় এক পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন দেবিনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভয়ে কাঁপতে কাঁপতে নিজের অস্বস্তির কথা পরিচালককে জানাতে হয়েছিল তাকে।

দেবিনা জানান, একদিন সন্ধ্যায় ওই পরিচালক তাকে কোথাও যাওয়ার প্রস্তাব দেন। তখন অভিনয়জগতে একেবারেই নতুন ছিলেন তিনি। পরিচালকের এমন প্রস্তাবে সরাসরি ‘না’ বলা যায়, সেটিও বুঝে উঠতে পারেননি। যদিও তাঁর মনে হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক নয়। একধরনের অস্বস্তি কাজ করছিল। অনিচ্ছা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়েই পরিচালকের সঙ্গে গাড়িতে ওঠেন তিনি।

গাড়ি চালাতে চালাতে একপর্যায়ে নির্জন অন্ধকার জায়গায় গাড়ি থামান ওই পরিচালক। এরপর দেবিনাকে চুম্বন করার কথা বলেন। পরিচালকের এমন আচরণে ভয় পেয়ে যান অভিনেত্রী। অচেনা জায়গায় নিজেকে অসহায় মনে হচ্ছিল তাঁর। ওই ব্যক্তি যদি তাঁকে আঘাত করেন, কী হবে—এমন আশঙ্কাও তৈরি হয়েছিল মনে।

দেবিনা জানান, শেষ পর্যন্ত কাঁপা গলায় পরিচালককে নিজের অস্বস্তির কথা জানান। বলেন, এমন পরিস্থিতিতে তিনি স্বচ্ছন্দ নন। অভিনেত্রীর ভাষ্য, জীবনে গুরমীত চৌধরীর আগমনের পর নিরাপদ আশ্রয়ের অর্থ বুঝতে পেরেছেন তিনি। স্বামী গুরমীতের মধ্যেই খুঁজে পেয়েছেন সেই নিরাপত্তা।

দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন দেবিনা। পরে পা রাখেন হিন্দি টেলিভিশনে।

২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। ওই ধারাবাহিকে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন গুরমীত চৌধরী। পরবর্তী সময়ে তাঁরা বিয়ে করেন। বর্তমানে এই দম্পতির দুই সন্তান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version