দ্বিতীয় সেশনেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়েছে টাইগাররা।
বিশেষ করে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে তিনটি উইকেট হারিয়ে আরও চাপে পড়েছে বাংলাদেশ। সেশন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান।
ইনিংস পরাজয় এড়াতে এখনও ৯৯ রান করতে হবে সফরকারীদের।এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে তোলে ৫৫৭ রান। প্রোটিয়াদের হয়ে রায়ান রিকেলটন ১০২, কাগিসো রাবাদা ৭২ এবং অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৬৮ রান।
এতে প্রথম ইনিংসে ১৫৭ রানের গুরুত্বপূর্ণ লিড পায় স্বাগতিকরা।বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে শুরু থেকেই চেপে বসে দক্ষিণ আফ্রিকার বোলাররা। দলীয় ১১ রানের মাথায় মার্কো ইয়ানসেনের বলে ৪ রান করে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে মাত্র ১ রানেই সাজঘরে ফেরেন মুমিনুল হক। মাত্র ১২ রানেই দুই উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহফিজুল ইসলাম জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৪৩ রানের মাথায় সাইমন হারমারের বলে ১১ রান করে আউট হন শান্ত। ফলে দ্বিতীয় ইনিংসেও বড় বিপর্যয়ের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান। মাহফিজুল ৩০ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ক্রিজে আছেন তাওহীদ হৃদয়, তিনি অপরাজিত ৪ রানে।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version