আইসিইউতে নাট্যনির্মাতা মাতিয়া বানু শুকু

ছবি: সংগৃহীত

আইসিইউতে নেওয়া হয়েছে ক্যানসার আক্রান্ত নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুকে। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এর আগে, হাসপাতালটির কেবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি। খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন গণমাধ্যমকর্মী এরশাদুল হক।

জানা গেছে, অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় মাতিয়া বানু শুকুকে আইসিইউতে নিতে হয়েছে। ক্যানসার স্প্রেড করায় বর্তমানে অক্সিজেন ১৫-২০ লিটার পর্যন্ত লাগছে। সিভি লাইনের পারমিশন দেওয়া হয়েছে, তবে লাইফ সাপোর্টের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তার স্বামী গুণী নির্মাতা নূরুল আলম আতিক।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version