পাড়ে দাঁড়িয়ে ছবি তুললেন সবাই, ভৈরবে নামলেন না কেউ: বিডি ক্লিন সমন্বয়কের হতাশা

ঊষার আকাশে কালো মেঘ!

যশোর প্রতিনিধিঃ ব্যাপক প্রচারণা ও আয়োজনের মধ্য দিয়ে ভৈরব নদের কচুরিপানা অপসারণ কর্মসূচি শুরু হলেও যশোরবাসীর প্রত্যক্ষ অংশগ্রহণ না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন বিডি ক্লিনের সমন্বয়ক চম্পা আক্তার।

কর্মসূচি শেষে প্রতিক্রিয়ায় চম্পা আক্তার বলেন, ‘আমরা আশা করেছিলাম যশোরবাসী আমাদের আহ্বানে সাড়া দিয়ে কাজে নামবেন। কিন্তু তা হয়নি। পাড়ে প্রচুর মানুষের সমাগম হয়েছে, অনেকেই ছবি তুলেছেন; কিন্তু কচুরিপানা পরিষ্কার করতে কেউ নদীতে নামেননি।’

স্থানীয় সচেতন মহল ও বিশ্লেষকরা বিষয়টিকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, যশোরবাসী সাময়িক আবেগে গা ভাসাতে চাননি। কারণ, এ ধরনের উদ্যোগের ভবিষ্যৎ সম্পর্কে সবারই ধারণা রয়েছে। অতীতেও দেখা গেছে, কয়েকদিন মহা ধুমধামে পরিচ্ছন্নতা অভিযান চলার পর টেকসই পরিকল্পনার অভাবে পরিস্থিতি আবার আগের মতোই হয়ে যায়। মূলত স্থায়ী সমাধানের অভাবেই সচেতন নাগরিকরা এই কাজে সরাসরি যুক্ত হতে আগ্রহ দেখাননি।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version