বেনাপোলে স্থল বন্দরে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে হ্যান্ডেলিং  শ্রমিকদের লাঠি মিছিল

শার্শা(যশোর) প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  পরিকল্পিত নৈরাজ্য  ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বেনাপোল স্থলবন্দরের ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিটিএম ভবনের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ আলীসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং  শ্রমিক ইউনিয়ন (৯২৫) এর সাধারণ  সম্পাদক মো: শহীদ আলী  বলেন,  এই স্থলবন্দর ব্যবহার করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে রাজপথে তার জবাব দেওয়া হবে।
বেনাপোল স্থলবন্দরে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না।”

তিনি আরও বলেন, সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর দিয়ে যাতে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

সমাবেশে বক্তারা বেনাপোল স্থলবন্দর ও সীমান্ত এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সময় বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ অসংখ্য সদস্য  উপস্থিত  ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version