হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ ও এবি ইনভেস্টমেন্টসের মধ্যে কৌশলগত ব্যবসায়িক সহযোগিতার উদ্যোগ

ছবি: সংগৃহীত

হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড (HABSL) এবং AB Investments Limited (ABIL)-এর মধ্যে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে মুসি কর্পোরেশনের কর্পোরেট প্রধান কার্যালয় উদয় টাওয়ারে একটি কৌশলগত ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়।

সভায় HABSL-এর ব্যবস্থাপনা পরিচালক রাকিব মো. ফখরুল এবং ABIL-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলীমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুঁজিবাজারে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ, মুসি কর্পোরেশনের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্পোরেট অ্যাডভাইজরি সেবা প্রদান, কৌশলগত বিনিয়োগ অংশীদারত্ব জোরদার এবং গবেষণা প্রতিবেদন ও বাজার বিশ্লেষণ আদান–প্রদানের বিষয়ে আলোচনা হয়।

উভয় প্রতিষ্ঠান পারস্পরিক ব্যবসায়িক স্বার্থ ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version