শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলো ইমরান, এবং উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির।
সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন , প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ খাতের আধুনিকায়ন, খামারিদের প্রশিক্ষণ এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা মাধ্যমিক অফিসার আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের গবাদিপশু খামারীগণ।
