যশোরের নাভারণে হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১

ছবি: সংগৃহীত

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার এলাকায় বেনাপোল-যশোর মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ শামীম বাবু (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি পুলিশের সংকেত পেয়ে পালিয়ে যায়।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় নাভারণ পুরাতন বাজার ব্রিজের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামীম বাবু শার্শা উপজেলার রঘুনাথ পুর গ্রামের সোহেল রানার ছেলে।

সূত্রে জানা যায়, নাভারণ হাইওয়ে থানার এসআই (নিঃ) মোঃ কেরামত আলী, এএসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত দিবাকালীন জরুরি মোবাইল ডিউটি করছিলেন। এ সময় নাভারণ থেকে যশোরগামী একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তখন মোটরসাইকেল থেকে একজন নেমে দৌড়ে পালিয়ে যায়। অপর ব্যক্তিকে ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ আটক করা হয়।

এ ঘটনায় নাভারণ হাইওয়ে থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে ঝিকরগাছা থানায় তাদের নামে মাদক মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version