শার্শায় দুর্গাপূজা উপলক্ষে সনাতনধর্মালম্বী নেতৃবৃন্দর সাথে বিএনপির মতবিনিময়, ৩২ পূজা মণ্ডপে আর্থিক অনুদান

ছবি: সংগৃহীত

শেখ নাজমুল ইসলাম, শার্শা, যশোর : যশোরের শার্শায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর)  বিকেল ৪ টায় শার্শা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়েদ সাবেরুল হক সাবু।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়েদ সাবেরুল হক সাবু বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে।

উপজেলা বিএনপি’র সংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,  শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু , সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ কুমার দাস ও সাধারণ সম্পাদক নীল কমল সিংহ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।সভায়  বিএনপির পক্ষ থেকে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার ৩২টি পূজামণ্ডপে প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

এ সময় বক্তারা, ক্লিনিকের ব্যবসাকে বাণিজ্যিকের চেয়ে সেবার মানের দিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন। মতবিনিময় সভায় শার্শা উপজেলার শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন। এ আয়োজনের মধ্য দিয়ে পল্লী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে মতবিনিময় ও সমন্বয় জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version