বেনাপোল (যশোর) প্রতিনিধি: এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি ও শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহম্মেদ আলী শাহিনের দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় শার্শা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সভাকক্ষে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানএর সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া পরিচালনা করেন শার্শা উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।
সাংবাদিক আহম্মেদ আলী শাহিন এর পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে তিনি ব্রেনস্টকে আক্রান্ত হন। শনিবার যশোর থেকে পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার নিউ ইস্কাটন এ অবস্থিত এসপিআরসি এন্ড নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের ২য় তলায় ৮ নং বেডে নিউরোলজি ডা. কাজি দীন মোহাম্মদ এর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন, দপ্তর সম্পাদক হিরোন আহম্মেদ, আমাদের প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি জি এম আশরাফ।
বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সভাপতি কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, বাগ বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংবাদিক হুমায়ুন কবির মিরাজ, ইকরামুল ইসলাম, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম সেন্টু, আশরাফুল আলম,শেখ নাজমুল ইসলাম, আল আমিন, তরিকুল প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে আহম্মেদ আলী শাহিনের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করা হয়। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক হানজালার আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।
