খুলনা বটিয়াঘাটা থানার ওসি মারুফ হোসেন কে প্রত্যাহার করা হয়েছে

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে: খুলনায় পৃথক তিনটি স্থানে যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে গুলি করার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বটিয়াঘাটা থানা পুলিশ। এসব ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি।

এর মধ্যে বটিয়াঘাটা উপজেলায় দুটি গুলির ঘটনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার ২৮ অক্টোবর তাকে খুলনা পুলিশ লাইন্সে তাকে সংযুক্ত করা হয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে,বটিয়াঘাটা উপজেলায় পরপর দুটি গুলির ঘটনার পর বুধবার ওসি মারুফ হোসেনকে প্রত্যাহার করা হয়। গত ৫ জুন তিনি ওই থানায় যোগদান করেন।

মারুফ হোসেন এর স্থলে খুলনা পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানকে পদায়ন করা হয়েছে। বুধবারেই তিনি বটিয়াঘাটা থানায় নতুন ওসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

এ বিষয়ে খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুখ জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বটিয়াঘাটা থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুজনকে গুলি করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। তবে অপরাধীদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version