শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ শুভ উদ্বোধন

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(৫ নভেম্বর)বিকেল  ৩টায় শার্শা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ৮৫ যশোর শার্শা-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন শিশু কিশোর ও তরুণদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করবে।

তারা আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার(ভূমি) মো: আল ইমরান, শার্শা উপজেলা বিএনপি’র উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টুসহ

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার সফলতা কামনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version