বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (৯২৫)এর মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বেনাপোল স্থলবন্দরের ১ নম্বর ওয়্যার হাউজ এ সাধারন সভা অনুষ্ঠিত হয় ।

বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেনাপোল স্থলবন্দরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করা, পণ্য লোড- আনলোডে শৃঙ্খলা ও গতি বৃদ্ধি, শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে শ্রমিকদের কল্যাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। পাশাপাশি বেনাপোল স্থলবন্দরের অবকাঠামোগত ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভা শেষে প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ ও মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, বন্দরবিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী এবং দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম আলীসহ সংগঠনের সদস্য গণ।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version