বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপি’র জাতীয় স্হায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বাষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর)শার্শা উপজেলা কৃষক দলের উদ্দোগে বিকেল ৪টায় উপজেলার নাভারন কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
এ সময় বক্তারা বলেন, মরহুম তরিকুল ইসলাম শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন যশোরের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং যশোর-৩ আসন থেকে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সময়ে সমাজকল্যাণ, ডাক ও টেলিযোগাযোগ, খাদ্য, তথ্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে।
যশোরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ এবং বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান অসামান্য।
২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা, সাংগঠনিক দক্ষতা ও যশোরের উন্নয়নে অবদানের কারণে তিনি আজও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক শাখায়ত হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক মামুনুর রশীদ, লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আহসান হাবিব খোকন, পলাশী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন, ছাত্র দলের সমস্য সচিব সবুজ হোসেন খান সহ অসংখ্য নেতাকর্মী সময়র্থক।
অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নাভারন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ কাশেমী।
