জাপান প্রাইজে বাংলাদেশের দুই তথ্যচিত্র

ছবি: সংগৃহীত

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে আয়োজিত এনএইচকে জাপান প্রাইজ ২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে প্রপোজাল পিচ বিভাগের জন্য নির্বাচিত ছয় কনটেন্টের নাম। এ বছর প্রতিযোগিতার প্রপোজাল পিচের চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের দুটি তথ্যচিত্র- ‘ক্ষুদে বাড়ি’ ও ‘এফ মাইনর : ভয়েস অব ফ্রিডম’।

অ্যাডামেন্ট স্টুডিওজের ব্যানারে ‘ক্ষুদে বাড়ি’ নির্মাণ করছেন মো. হাসানুল হক জ্যাকি। চ্যানেল আইয়ের ব্যানারে উপস্থাপিত ‘এফ মাইনর : ভয়েস অব ফ্রিডম’ তথ্যচিত্রটি নির্মাণ করছেন মাহফুজা আক্তার। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর একমাত্র নারী ব্যান্ড এফ মাইনরকে নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্রটি। বাংলাদেশের দ্ইু তথ্যচিত্র ছাড়া প্রপোজাল পিচের চূড়ান্ত পর্বের জন্য ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে একটি করে প্রজেক্ট নির্বাচিত হয়েছে। ১৬ থেকে ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হবে জাপান প্রাইজ ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি প্রপোজাল পিচ বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণকে উৎসাহিত করতে ১৯৬৫ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছে এনএইচকে। এ বছর ৫৯টি দেশ ও অঞ্চল থেকে মোট ৪১৩টি কনটেন্ট ও প্রস্তাবনা জমা পড়েছিল।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version